টানা বর্ষণে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় পাহাড় ধসে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার এক শোক বার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উদ্ধার কাজের সময় সেনা সদস্যদের মৃত্যুর ঘটনাতেও গভীর শোক প্রকাশ করেন তারা।
উদ্ধার কাজ দ্রুত শেষ এবং আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থার করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি।
নিম্নচাপের প্রভাবে টানা বর্ষণের পর পাহাড় ধসে কমপক্ষে ৫১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বিভিন্ন স্থানে বেশ কয়েকজন নিখোঁজ থাকারও খবর পাওয়া গেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ পুলিশ বাহিনী ও সেনা সদস্যরা উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: