ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তৃতীয় দিনেও- বুধবার রাজধানীর কমলাপুর রেল স্টেশনে দীর্ঘ লাইন দেখা গেছে, দেয়া হচ্ছে ২৩ জুনের টিকিট।
দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে প্রত্যাশিত টিকিট পেয়ে বেশ খুশি যাত্রীরা। কেউ কেউ টিকিট কালোবাজারীদের হাতে চলে যাওয়ার অভিযোগ করেছেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করে রেল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিদিন ২২ হাজার টিকিট বিক্রি করা হচ্ছে। তবে ২৩ জুন সরকারি ছুটি শুরু হওয়ার কারণে ব্যাপক চাহিদা থাকায় আসনবিহীনসহ ২৪ হাজার টিকিট বিক্রি করা হবে।
এদিকে, টিকিট বিক্রিতে অনিয়ম ও কালোবাজারি ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
রোজার আগেই বেশ কয়েকজন কালোবাজারীকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানায় তারা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: