চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান ও টেকনাফে পাহাড় ধসে শতাধিক ব্যক্তির প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে জাতীয় সংসদ।
বুধবার সকালে স্পিকার শিরীন শারমিন চৌধুরী সভাপত্বিতি অধিবেশনের শুরুতেই সংসদের পক্ষ থেকে এ শোক প্রকাশ করেন।
পাহাড় ধসে নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করেন স্পিকার। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান তিনি।
পাহাড় ধসের পর উদ্ধারকাজ করতে গিয়ে নিহত সেনাসদস্যদের জন্যও শোক প্রকাশ করেন স্পিকার।
এছাড়া পাহাড় ধসে আহত ব্যক্তিদের প্রতি জাতীয় সংসদে সমবেদনা জানিয়ে তাদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।
এরপর ২০১৭-১৮ সালের প্রস্তাবি বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নেন সাংসদরা।
প্রস্তাবিত বাজেটকে লুটপাটের বলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনা করে একে যুগোপযোগী বলে উল্লেখ করেন তারা।
কর আদায়ে দক্ষতা প্রমাণে সরকার প্রতি আহ্বান জানানোর পাশাপাশি প্রস্তাবিত বাজেটে কৃষিখাতে বরাদ্দ ও ভর্তুকি দুইই বাড়ানোর আহ্বান জানান তারা।