জাতীয়

ঈদে যাত্রা নির্বিঘ্ন করতে প্রস্তুতি নেয়া হয়েছে: বিআরটিসি

বিআরটিসি
বিআরটিসি

ঈদে বাড়ি ফেরা মানুষদের যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। ২০ জুন থেকে ঈদের আগের দিন পর্যন্ত অগ্রিম টিকেট বিক্রি করা হবে। আর ২২ জুন থেকে শুরু হবে ঈদ স্পেশাল সার্ভিস বাস। যাত্রীসেবা নিশ্চিত করতে ৯০০ বিআরটিসি বাস চালানো হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

রাজধানীর আশপাশের জেলাগুলোতে যাওয়ার জন্য নিম্নবিত্ত মানুষদের প্রধান পছন্দ সরকারের পরিবহণ সংস্থা বিআরটিসির বাস সার্ভিস। এ কারণে তাদের কথা মাথায় রেখে এবার ঈদুল ফিতরে সারা দেশে ঈদ স্পেশাল সার্ভিস হিসেবে ৯০০ বাস চালু করবে বিআরটিসি কর্তৃপক্ষ।

এর মধ্যে ঢাকা থেকেই ছেড়ে যাবে ৫০০টি বাস আর ঢাকার বাইরে চলাচল করবে আরো ৩০০টি আর এরইমধ্যে পুরাতন বাসগুলোকে ঘসে মেজে ঠিক করা শুরু করেছে বিআরটিসি কর্তৃপক্ষ।

২০ জুন থেকে ঈদের আগেরদিন পর্যন্ত বিআরটিসির বাসের অগ্রিম টিকেট বিক্রি করা হবে। আর ২২ জুন থেকে শুরু হবে ঈদ স্পেশাল সার্ভিসের বাস চলাচল।

নিম্নবিত্ত মানুষেরা যাতে নির্বিঘ্নে ঈদের আনন্দ তাদের স্বজনের সঙ্গে ভাগাভাগি করে নিতে পারে সেজন্য ঈদের টিকিটের দাম সহনশীল রাখা থেকে সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে বিআরটিসি চেয়ারম্যান মিজানুর রহমান।

এদিকে, বেসরকারি পরিবহণগুলোতে আগাম টিকিট সংগ্রহের জন্য বুধবার যাত্রী সংখ্যা অনেক কম ছিলো। অনেকে টিকিটের জন্য এসেও কাঙ্খিত টিকিটটি না পেয়ে ফিরে গেছেন। আর কাউন্টার ম্যানেজাররা বলছেন মহাসড়কে যানজট না কমানো গেলে স্পেশাল বাস সার্ভিস দিয়ে দুর্ভোগ কমানো যাবে না।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ