জাতীয়

সুইডেনে প্রধানমন্ত্রী

সুইডেনে প্রধানমন্ত্রী
সুইডেনে প্রধানমন্ত্রী

সুইডেনে দ্বি-পক্ষীয় তিন দিনের সরকারি সফরে লন্ডন হয়ে দেশটিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার স্থানীয় সময় রাত পৌনে ১০টার দিকে স্ক্যান্ডিনেভিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডন থেকে স্টকহোমের আরল্যান্ডা বিমানবন্দরে পৌঁছান তিনি।

প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানান সুইডেনের রাষ্ট্রাচার প্রধান ক্লস মলিন, সুইডেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম সারওয়ার ও বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত জোহান ফ্রিসেল।

বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা ও স্ট্যাটিক গার্ড অব অনার দেয়া হয়। এরপর মোটর শোভাযাত্রা করে তাকে স্টকহোমের গ্র্যান্ড হোটেলে নিয়ে আসা হয়। সুইডেন সফরে এ হোটেলেই অবস্থান করবেন তিনি।

বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রীর এ প্রথম সুইডেনে দ্বি-পক্ষীয় সফর।

এ সফরে সুইডেন-বাংলাদেশ বিজনেস কাউন্সিল ও নরডিক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের মধ্যে দুটি সমঝোতা চুক্তি (এমওইউ) হওয়ার কথা রয়েছে।

বৃহস্পতিবার দুই প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হবে। সুইডেনের রাজার সঙ্গে সৌজন্য সাক্ষাত এবং সুইডিশ পার্লামেন্ট পরিদর্শন করবেন শেখ হাসিনা। সুইডেনের উপপ্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত স্পিকার এবং বিচার ও অভিবাসনমন্ত্রীও তার সঙ্গে সাক্ষাৎ করবেন।

এছাড়া কয়েকটি সুইডিশ কোম্পানির প্রধান নির্বাহীও বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। প্রধানমন্ত্রীর সঙ্গে তার ছোট বোন শেখ রেহানাও সুইডেন সফরে রয়েছেন।

শেখ হাসিনা মঙ্গলবার ঢাকা থেকে রওনা হয়ে লন্ডনে একদিন যাত্রাবিরতি করেন। লেবার পার্টি থেকে ব্রিটেনের এমপি হিসেবে পুনর্নির্বাচিত টিউলিপ সিদ্দিক ও রুশনারা আলী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সফর শেষে শুক্রবার ঢাকার পথে স্টকহোম ছাড়বেন প্রধানমন্ত্রী। লন্ডন হয়ে শনিবার তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ