জাতীয়

লন্ডনের গ্রিনফেল টাওয়ারে আগুন, এক বাঙালি পরিবার নিখোঁজ

লন্ডনের গ্রিনফেল টাওয়ারে আগুন, এক বাঙালি পরিবার নিখোঁজ
লন্ডনের গ্রিনফেল টাওয়ারে আগুন, এক বাঙালি পরিবার নিখোঁজ

পশ্চিম লন্ডনের গ্রিনফেল টাওয়ারে আগুন লাগার ঘটনায় সেখানে বসবাসরত এক বাঙালি পরিবারের খোঁজ পাওয়া যাচ্ছে না।

২৪তলা ভবনটির একটি ফ্ল্যাটে কমরু মিয়া তার স্ত্রী ও দুই ছেলে, এক মেয়ে নিয়ে থাকতেন।

ওই ভবনে দেড়শোর মতো আবাসিক ফ্ল্যাট ছিল। ১৪২ নম্বর ফ্ল্যাটে কমরু পরিবার থাকতেন বলে তার স্বজনরা জানান।

কমরু মিয়ার ভাতিজা যুক্তরাজ্যের চেলসির বাসিন্দা আব্দুর রহিম বলেন, আগুন লাগার পর রাত আড়াইটার দিকে তার চাচাতো বোনের সঙ্গে টেলিফোনে কথা হয়েছিল। তখন তারা বাঁচার আকুতি জানাচ্ছিলেন। এরপর থেকে ওই পরিবারের কারো সঙ্গে আর যোগাযোগ করা যায়নি।

রহিম আরো বলেন, ভবনটিতে আরো দু-একটি বাঙালি পরিবার থাকতেন বলে চাচার কাছে শুনেছিলেন।

গত মঙ্গলবার রাত ১টার পর গ্রিনফেল টাওয়ারে আগুন লাগার ঘটনায় ১২ জন নিহত হয়েছেন।

তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।

ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিসা মে জানিয়েছেন, ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ