রেলস্টেশন, বাস ও লঞ্চ টার্মিনাল এবং বিপণী বিতানের নিরাপত্তা জোরদারে আগামী সপ্তাহ থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া।
বৃহস্পতিবার সকালে রাজধানীর গাবতলীতে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
যাত্রী হয়রানির প্রমাণ পেলে আইন-শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে উল্লেখ করে আসাদুজ্জামান মিয়া বলেন, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে সজাগ দৃষ্টি রাখা হবে। সেই সঙ্গে ছিনতাই বন্ধেও তৎপর রয়েছে তারা।
যাত্রীরা যেন নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে সেজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে ঈদে ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় না নামাতে বাস মালিকদের আহ্বান জানান ডিএমপি কমিশনার।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: