ব্যাংক গ্রাহকদের ওপর আরোপিত বাড়তি আবগারি শুল্ক প্রত্যাহার ও সঞ্চয়পত্রের সুদের হার না কমাতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের প্রতি আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে এ আহ্বান জানান তিনি।
সকাল ১১টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। শুরুতেই বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট বিল ২০১৭ সংসদে উত্থাপন করেন কৃষিমন্ত্রী।
পরে তা যাচাই-বাছাইয়ের জন্য কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
এরপর ২০১৭-১৮ অর্থবছরের বাজেট নিয়ে সাধারণ আলোচনা করেন সাংসদরা। তারা এ বাজেটের জন্য প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে স্বাগত জানান।
তারা বলেন, এবারের বাজেট বড় হলেও তা বাস্তবায়নযোগ্য—বাজেট বাস্তবায়নের পূর্বশর্ত হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা।
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, এবারের বাজেট উন্নয়নের বাজেট একে গরীব মারার বাজেট, বাস্তবায়নযোগ্য নয় বলে বিএনপিসহ যারা সমালোচনা করছেন তারা ভুল প্রমাণিত হবেন বলে মন্তব্য করেন।
এছাড়া সঞ্চয়পত্রের সুদ কমানোর প্রস্তাব করায় আইএমএফ-এর কঠোর সমালোচনা করেন তিনি।
এ সময় ব্যাংক গ্রাহকদের ওপর আরোপিত বাড়তি আবগারি শুল্ক প্রত্যাহার করতে অর্থমন্ত্রীর প্রতি আহ্বান জানান।