জাতীয়

ট্রেনের আগাম টিকিট বিক্রির চতুর্থ দিনে উপচে পড়া ভিড়

কমলাপুর
কমলাপুর

ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির চতুর্থ দিনে রাজধানীর কমলাপুরে ছিল উপচে পড়া ভীড়। বৃহস্পতিবার বিক্রি করা হয় ২৪ জুনের আগাম টিকিট।

ঘণ্টা খানেকের ম্যধেই ৫টি ট্রেনের টিকিট শেষ হওয়ার কথাটি স্বীকার করে স্টেশন ম্যানেজার বলেন, ওই সব রুটের চাহিদা অনেক বেশি। তবে অন্যান্য যাত্রীদের জন্য পর্যাপ্ত টিকিট রয়েছে।

টিকিট বিক্রি কার্যক্রম পরিদর্শন শেষে র‌্যাব মহাপরিচালক বেনজির আহমেদ বলেন, বরাবরের মতো এবারও কমলাপুরে ক্যাম্প করেছে র‌্যাব। ২৪ ঘণ্টাই যাত্রীদের নিরাপত্তায় রয়েছে র্যা ব বাহিনী। টিকিট বিক্রি থেকে শুরু করে ঈদযাত্রা পর্যন্ত যাত্রীদের নিরাপত্তায় কমলাপুরের নিরাপত্তায় কাজ করবে র‌্যাব।

এদিকে, রাজধানীর কমলাপুর রেলস্টেশনে উপচে পড়া ভীড় ছিলো টিকিট প্রত্যাশীদের। রাত জেগে লাইনে দাঁড়িয়ে ছিলেন যাত্রীরা। যত কষ্টই হোক, কাঙ্খিত টিকিট পেতেই হবে।

আর যারা কাঙ্খিত টিকিট পেয়েছে, তাদের চোখে-মুখে হাসি ফুটে উঠেছে। তবে যারা লাইনের পেছনে ছিলেন তারা টিকিট পাওয়া নিয়ে শঙ্কায়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ