জাতীয়

সঠিক-সুস্থ রাজনীতির পথে আসার আহ্বান

শেখ হাসিনা
শেখ হাসিনা

ধ্বংস, হত্যাযজ্ঞ ও দুর্নীতি ছেড়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সঠিক ও সুস্থ রাজনীতির পথে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সুইডেনের রাজধানী স্টকহোমে প্রবাসী বাংলাদেশিদের দেয়া এক সংবর্ধনায় এসব কথা বলেন তিনি। একই দিন স্টকহোমে শেখ হাসিনা ও সুইডিশ প্রধানমন্ত্রী স্তেফান লোফভেনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়।

এতে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই এবং সহযোগিতার নতুন ক্ষেত্র হিসেবে জ্বালানি নিরাপত্তা, প্রযুক্তিগত উদ্ভাবন, ব্যবসা ও নগর উন্নয়নে একযোগে কাজ করার অঙ্গীকার করে দুই দেশ। পরে শুক্রবার বাংলাদেশ-সুইডেন বিজনেস অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরামের বাণিজ্য সংলাপে সুইডিশ উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী।

সুইডেন সফরের দ্বিতীয় দিন শুক্রবার স্টকহোমে বাংলাদেশ-সুইডেন বিজনেস অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরামের আয়োজনে বাণিজ্য সংলাপে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বাংলাদেশে ব্যবসাবান্ধব নীতির সুযোগ নিয়ে তৈরি পোশাক, ওষুধ, জাহাজ নির্মাণ ও তথ্যপ্রযুক্তির মতো দ্রুত বিকাশমান খাতে বিনিয়োগের জন্য সুইডিশ উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে দু'দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ ক্ষেত্রে সম্পর্ক জোরদারে সুইডেন-বাংলাদেশ বিজনেস কাউন্সিল এবং নরডিক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর একটি সমঝোতা স্মারক সই হয়।

এ দিন শীর্ষ স্থানীয় দুটি সুইডিশ কোম্পানি- দ্য ইনভেস্টর এবি এবং এবিবি সুইডেন বাংলাদেশের বিদ্যুত ও তৈরি পোশাক খাতের উন্নয়নে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে। সকালে গ্র্যান্ড হোটেলে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা সাক্ষাতে কোম্পানি দুটির শীর্ষ নির্বাহীরা শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের সমৃদ্ধি ও আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করেন।

এর আগে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী স্টকহোমে প্রবাসী বাংলাদেশীদের দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।

এ সময় ধ্বংস, হত্যাযজ্ঞ ও দুর্নীতি ছেড়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সুস্থ রাজনীতির পথে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত নির্বাচনে অংশ না নেওয়ার ভুল থেকে শিক্ষা নিয়ে তাদেরকে আগামী নির্বাচনে অংশ নেওয়ারও আহ্বান জানান তিনি। বলেন, বর্তমান সরকারের লক্ষ্য দেশকে উন্নত করা আর বিএনপির উদ্দেশ্য দেশকে ধ্বংসের পথে নিয়ে যাওয়া।

একইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্টকহোমে সুইডিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী স্তেফান লোফভেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। এসময় দুই দেশই সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই এবং সহযোগিতার নতুন ক্ষেত্র হিসেবে জ্বালানি নিরাপত্তা, প্রযুক্তিগত উদ্ভাবন, ব্যবসা ও নগর উন্নয়নে একযোগে কাজ করার অঙ্গীকার করে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ