প্রধানমন্ত্রীর পূর্ব নির্ধারিত সুইডেন সফরকে ‘আনন্দ ভ্রমন’ আখ্যায়িত করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্য অন্ধ আক্রোশের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
কুমিল্লার দাউদকান্দি মেঘনা-গোমতী সেতু টোল প্লাজা অনলাইন ওয়েভ বেইজড একসেল লোড ওয়েয়িং সিস্টেম বর্ধিত করার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
খালেদা জিয়া'র সমালোচনা করে ওবায়দুল কাদের আরো বলেন, হাওর, উপকূল ও পাহাড় ধ্বসের ঘটনায় খালেদা জিয়া ঘটনাস্থলে জাননি। তারা ঢাকায় বসে মায়া কান্না করেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: