চালের দাম বাড়ার জন্য বিএনপি ঘরানার অসাধু ব্যবসায়ীদের দায়ী করে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, হাওরে বোরো ফসল নষ্ট হওয়ার সুযোগ নিয়ে অসাধু ব্যবসায়ীরা এ কারসাজি করেছেন। চালের দাম কমানোর সকল ব্যবস্থা নেয়া হয়েছে এবং অল্প দিনের মধ্যেই চালের দাম কমবে।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে এক আলোচনা সভায় খাদ্যমন্ত্রী বলেন, দেশে কোন খাদ্যসঙ্কট নেই। আমাদিনকৃত চালের ওপর থেকে ট্যারিফ তুলে নেয়ার চিন্তাভাবনা চলছে।
এ সময় আওয়ামী লীগের প্রচার প্রচার সম্পাদক হাছান মাহমুদ চাল আমদানির ওপর ট্যাক্স কমাতে সরকারের প্রতি আহ্বান জানান।
এদিকে, বাজারে কেজিপ্রতি ৪৫ টাকার কমে চাল পাওয়া যাচ্ছে না। সরকারি হিসেবে গত এক মাসে সাধারণ মানের মোটা চালের দাম বেড়েছে ৭ শতাংশেরও বেশি। আর গত এক বছরে চালের দাম বেড়েছে ৪৭ শতাংশ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: