ঈদ উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রির শেষ দিন শুক্রবার রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ২৫ জুনের টিকিট দেয়া হচ্ছে তবে প্রত্যাশীদের তেমন ভীড় নেই। সকাল ৮টা থেকে কমলাপুরে টিকিট বিক্রি শুরু হয়।
গত দুই দিনের তুলনায় ২৫ তারিখের টিকিটের জন্য আজ তেমন ভীড় ছিল না। তবে কয়েকটি রুটের ট্রেনের টিকিটের চাহিদা ছিল বেশি। তিস্তা এক্সপ্রেস, মোহনগঞ্জ এক্সপ্রেস, কিশোরগঞ্জ এক্সপ্রেসও নীল সাগর এক্সপ্রেসের ট্রেনের টিকিটের জন্য যাত্রীদের লাইন দেখা যায়।
এদিকে, সদরঘাট লঞ্চ টার্মিনালেও চলছে টিকিট বিক্রি। বরিশাল বিভাগের বেশ কয়েকটি রুটের ৫০% থেকে ৮০% কেবিনের টিকিট এরইমধ্যে বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: