জাতীয়

কৃষিবিদদের উদ্ভাবনী প্রযুক্তি আবিস্কারের তাগিদ অর্থমন্ত্রীর

আবুল মাল আবদুল মুহিত
আবুল মাল আবদুল মুহিত

দেশের পুষ্টির চাহিদা পূরণে ফলচাষে কৃষিবিদদের আরো উদ্ভাবনী প্রযুক্তি আবিস্কারের তাগিদ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শুক্রবার সকালে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে জাতীয় ফল প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রীর আশা, দেশের পুষ্টির চাহিদা পুরনে, কৃষিবিদরা নতুন নতুন প্রযুক্তি নিয়ে আসবেন।

আর উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সর্বস্তরে ছড়িয়ে দেয়ার আহ্বান জানিয়ে কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, দেশে এখন যে পরিমান ফলের চাহিদা, দেশীয় উৎস থেকে তার পুরোপুরি যোগান আসে না। প্রতিদিন প্রতিজনে ১১৫ গ্রাম ফলের চাহিদার বিপরীতে যোগান আসে মাত্র ৭০ গ্রাম।

চাহিদা অনুযায়ী ফলের যোগানের পরিমান নিশ্চিত করতে, কৃষিবিদদের আরো তৎপর হওয়ার নির্দেশ দেন কৃষিমন্ত্রী।

এদিকে, ৪৯টি স্টলে ১৫২ প্রজাতির ফল। রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইন্সটিটিউটের এ ফল মেলায়, বাহারি ফলের মধ্যে আছে, বিভিন্ন রংয়ের বিভিন্ন আকারের ৬০ জাতের আম। সরকারি হিসেবে বাংলাদশে প্রায় ২০০ প্রজাতির ফল থাকলেও, চাষ হয় মাত্র ৭০টি প্রজাতি।আপস.

প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। দর্শনার্থীরা ফল কেনার পাশাপাশি, চাষাবাষের বিভিন্ন প্রযূক্তি সমন্ধে মেলা থেকে জানতে পারবেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ