জাতীয়

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

শেখ হাসিনা
শেখ হাসিনা

সুইডেনে তিন দিনের দ্বিপক্ষীয় সফর শেষে শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরেছেন।

সুইডিশ প্রধানমন্ত্রী স্তেফান লোফভেনের আমন্ত্রণে তিনি এই সফরে যান। স্ক্যান্ডেনেভিয়ান এই দেশটিতে বাংলাদেশের কোনো সরকার প্রধানের এটিই প্রথম দ্বিপক্ষীয় সফর।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইটি ফ্লাইট (বিজি-০০২) প্রধানমন্ত্রী ও সফরসঙ্গীদের নিয়ে সকাল সোয়া ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

সফরকালে প্রধানমন্ত্রী ৪৭ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধিদলসহ একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

প্রধানমন্ত্রী সফরকালে সুইডিশ প্রধানমন্ত্রী স্তেফান লোফভেনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন এবং সুইডেনের রাজা ষোড়শ কার্ল গুস্তাফের সঙ্গে সাক্ষাৎ করেন।

শেখ হাসিনা সুইডিশ পার্লামেন্ট পরিদর্শন করেন এবং পার্লামেন্টের ভারপ্রাপ্ত স্পিকার তোবিয়াস বিলস্টর্মের সঙ্গে বৈঠক করেন।

প্রধানমন্ত্রী প্রবাসীদের দেয়া সংবর্ধনা এবং বাংলাদেশ-সুইডেন বাণিজ্য ও বিনিয়োগ ফোরামের একটি বিজনেস ডায়ালগে অংশ নেন।

সফরকালে সুইডিশ কোম্পানি এইচ এন্ড এম-এর সিইও কার্ল যোহান পারসন এবং ইনভেস্টরের প্রেসিডেন্ট জ্যাকব ওয়ালেনবার্গ, ভাইস প্রেসিডেন্ট মারকাস ওয়ালেনবার্গ এবং এবিবি সুইডেনের সিইও যোহান সোডারর্স্টমের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ