জাতীয়

লঞ্চ-বাস-রেল খাতে স্পেশাল সার্ভিস, পাশাপাশি চলবে পুরনোগুলোও

 লঞ্চ-বাস-রেল খাতে স্পেশাল সার্ভিস, পাশাপাশি চলবে পুরনোগুলোও
লঞ্চ-বাস-রেল খাতে স্পেশাল সার্ভিস, পাশাপাশি চলবে পুরনোগুলোও
ঈদকে সামনে রেখে রাজধানীর পরিবহন ব্যবস্থাপনায় বেড়েছে ব্যস্ততা। অতিরিক্ত যাত্রী মোকাবেলায় লঞ্চ, বাস ও রেল খাতে যোগ হচ্ছে স্পেশাল সার্ভিস। পাশাপাশি চলছে পুরনো বাস ও লঞ্চ মেরামত করে ঘষামাজার কাজ। শ্রমিকরা বলেন, ফিটনেসের কড়াকড়ি থেকে রেহাই পেতে এ ব্যবস্থা। তবে পরিবহন মালিকদের দাবি, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতেই এমন উদ্যোগ। এদিকে, বিআইডব্লিউটিএয়ের চেয়ারম্যান কমোডর মোজাম্মেল হক বলেন, ঈদে সদরঘাট থেকে ফিটনেসবিহীন কোনো নৌযান চলবে না। বরবারের মতো এবারও রাজধানীবাসী ঈদে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছেন। অগ্রিম টিকিটের জন্য প্রতিদিন ছুটছেন রেল, বাস ও লঞ্চ টার্মিনালে। অতিরিক্ত যাত্রীর চাপ মোকাবেলায় সরকারও নিয়েছে নানা উদ্যোগ। এবার ঈদে রেল যাত্রীদের জন্য নিয়মিত ট্রেনের পাশাপাশি চালু হচ্ছে ৬টি স্পেশাল ট্রেন। ট্রেনের পাশাপাশি নগরবাসীর একটি বড় অংশই বাসে করে বাড়ি ফেরেন। ঈদকে সামনে রেখে সরকারি - বেসরকারি কোম্পানির বাস মেরামতের কাজ শুরু হয়েছে। বিভিন্ন গ্যারেজে বাস মেরামতের কাজ চলছে পুরোদমে। ফিটনেসের হাত থেকে রক্ষা পেতেই এমনটা করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। ঈদ উপলক্ষে নৌপথেও যোগ হচ্ছে ছয়টি নতুন লঞ্চ। তবে কেরানীগঞ্জের বিভিন্ন ডর্কইয়ার্ডে পুরোনো লঞ্চ ঘষেমেজে নতুন করার কাজ চলছে দ্রুত গতিতে। শ্রমিকরা জানান, সার্ভেয়ারের ফিটনেস সার্টিফিকেট পেতেই এ পন্থা। তবে লঞ্চ মালিক সমিতি এ কথা মানতে নারাজ। তাদের দাবি, উৎসবের কথা বিবেচনা করেই এমনটা করা হয়। আর যাত্রীদের বাড়ি ফেরা নির্বিঘ্ন করতে তারা নানা উদ্যোগ নিচ্ছেন। এদিকে, বিআইডব্লিউটিএ বলছে, সদরঘাট থেকে ফিটনেসবিহীন লঞ্চ ও জাহাজ চালানোর কোনো সুযোগ নেই।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ