সংসদীয় আসনের সীমানা পূণর্নির্ধারণে বিএনপি লিখিত প্রস্তাব দিয়েছে নির্বাচন কমিশনকে (ইসি)। রোববার দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন কার্যালয়ে সিইসি কেএম নূরল হুদার সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের বৈঠকে এ প্রস্তাব দেয়া হয়।
বৈঠক শেষে কেএম নূরুল হুদার বলেন, সব রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পরেই আগামী নির্বাচনের সংসদীয় আসনের সীমানা পূণর্নির্ধারণ করা হবে। আইন মেনেই অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করবে নির্বাচন কমিশন।
তিনি আরো বলেন, আগামী নির্বাচনকে সুষ্ঠু করতে অবশ্যই সব দলকে সমান সুযোগ দিতে হবে। আর এই কাজ নির্বাচন কমিশনের পক্ষে একা করা সম্ভব নয়। রোড ম্যাপ অনুযায়ী সব দলের সঙ্গে আলোচনার পরেই সংসদীয় আসনের সীমানা পূর্ণনির্ধারণ করা হবে।
কমিশন আইন মেনে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করবে বলে জানান সিইসি। আর এ জন্য সর্বাত্মক উদ্যোগ নেওয়া হবে বলেও জানান কেএম নূরুল হুদা।