জাতীয়

ঈদগাহের ময়দানগুলোতে নিরাপত্তা ব্যবস্থা নেয়া হচ্ছে

আসাদুজ্জামান খান কামাল
আসাদুজ্জামান খান কামাল

দেশের প্রতিটি ঈদগাহ ময়দানে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। একইসঙ্গে দেশের সকল সড়ক-মহাসড়কসহ রাজধানী ঢাকার প্রতিটি এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কথা জানিয়েছেন।

রোববার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে অনুষ্ঠিত আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে আইন-শৃংখলা নিয়ন্ত্রণ কমিটির বৈঠক শেষে সংবাদ ব্রিফিং তিনি এ একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ মুহূর্তে কোনো ধরনের হুমকিও নেই। দেশের আইন শৃংখলা পরিস্থিতি ভাল দাবি করে, যেকোনো পরিস্থিতি মোকাবেলায় নিরাপত্তা বাহিনী প্রস্তুত।

আর বরাবরের মতো এবারও ঈদুল ফিতরকে সামনে রেখে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আইন শৃংখলার বিভিন্ন বাহিনীর প্রধান ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করেন।

স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে অনুষ্ঠিত দুই ঘন্টার বৈঠক শেষে মন্ত্রী বলেন, দেশের সব নাগরিক যাতে নিরাপদে ঈদের নামাজ আদায় করতে পারেন, সেজন্য প্রতিটি ঈদগাহ ময়দানে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি ঈদের ছুটি মানুষ যাতে সুষ্ঠুভাবে কাটাতে পারে সে নিরাপত্তাও দেবে সরকার।

সড়ক মহাসড়ক, বাস,রেল, লঞ্চ টার্মিনালগুলোতে আইন শৃংখলা বাহিনীর বিশেষ টিম কাজ করবে। চাঁদাবাজি, মলম পার্টি, অজ্ঞানপার্টি থেকে সতর্ক থাকতেও সকলের প্রতি আহবান জানান স্বরাস্ট্র মন্ত্রী।

এছাড়া আগামী ২২ থেকে ২৫ তারিখ পর্যন্ত তৈরী পোশাক শিল্প কারখানা শ্রমিকদের ধাপে ধাপে ছুটি দেয়ার পরামর্শ দিয়েছেন তিনি। একই ঙ্গে ছুটির আগেই শ্রমিকদের বকেয়া বেতন বোনাস বুঝিয়ে দিতে মালিকদের প্রতি আহ্বান জানান তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ