জাতীয়

পাঁচ দিন আটকে থাকা মুসা ইব্রাহিম উদ্ধার

পাঁচ দিন আটকে থাকা বাংলাদেশের মুসা ইব্রাহিম উদ্ধার
পাঁচ দিন আটকে থাকা বাংলাদেশের মুসা ইব্রাহিম উদ্ধার

ইন্দোনেশিয়ার মাউন্ট কারস্টেনজ অভিযান শেষে বেইজ ক্যাম্পে পাঁচ দিন আটকে থাকা বাংলাদেশের পর্বতারোহী মুসা ইব্রাহীমসহ তিন অভিযাত্রীকে হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করা হয়েছে।

গত দুই দিনে দুই দফা ব্যর্থ হওয়ার পর শেষ পর্যন্ত আবহাওয়া কিছুটা ভালো হওয়ার পর বাংলাদেশ সময় সোমবার ভোর ৫টা ২৩ মিনিটে হেলিকপ্টার সমুদ্রপৃষ্ঠ থেকে ৪ হাজার ২৫৭ মিটার উচ্চতায় মাউন্ট কারস্টেনজের ওই বেইজ ক্যাম্পে পৌঁছায়।

এরপর সাড়ে ৫টার দিকে হেলিকপ্টারে করে রওনা হয়ে আধা ঘণ্টার মাথায় তারা পাপুয়া প্রদেশের টিমিকা বিমিানবন্দরে পৌঁছান।

তার সঙ্গে এই অভিযানে ছিলেন ভারতের এভারেস্টজয়ী দুই পর্বতারোহী সত্যরূপ সিদ্ধান্ত ও নন্দিতা চন্দ্রশেখর।

ফেইসবুক ম্যাসেঞ্জারে মুসা বলেন, তারা ভালো আছেন। তবে কারস্টেনজ পিরামিডে সামিট শেষে ফেরার পথে নন্দিতার ‘হাইপোথারমিয়া’ হয়েছিল—সেজন্য চারদিন দুশ্চিন্তায় থাকতে হয়েছে।

টিমিকা এয়ারপোর্টে পৌঁছানোর পর নিজের ফেইসবুক পেজে মুসা ইব্রাহিম সৃষ্টিকর্তাকে কৃতজ্ঞতা জানিয়ে পোস্ট লিখেছেন।

‘মাত্রই টিমিকা এয়ারপোর্টে পৌঁছালাম। আল্লাহ মহান। আমরা নিরাপদে ফিরে এসেছি। দেখা হবে ইনশাল্লাহ।’

সব কিছু ঠিক থাকলে ২১ তারিখ দেশে ফিরবেন বলে জানিয়েছেন মুসা ইব্রাহীম।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ