পরাজয়ের ভয়ে নানা অজুহাত তৈরি করে নির্বাচন থেকে সরে যাওয়ার চেষ্টায় রয়েছে বিএনপি, অভিযোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার সকালে বিআরটিএ'র চলমান মোবাইল কোর্টের কার্যক্রম পরিদর্শনে গিয়ে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে তিনি সাংবাদিকদের কাছে এ প্রশ্ন তোলেন।
ওবায়দুল কাদের বলেন, এ হামলার ঘটনা অনভিপ্রেত। এদেশের রাজনীতিতে এ ধরণের হামলা শুরুই করেছে বিএনপি। ৭ দিন ধরে উপদ্রুত এলাকায় না গিয়ে এমনিতেই পিছিয়ে রয়েছে বিএনপি। আওয়ামী লীগ বা সরকার কেন হামলা করে তাদেরকে মাইনাস থেকে প্লাসে নিয়ে আসবে।
তিনি বলেন, রাঙ্গামাটিতে প্রতিনিধি দলের ওপর হামলার দোষ শুধু শুধু আওয়ামী লীগের ঘাড়ে চাপাচ্ছে বিএনপি।
ওবায়দুল কাদের প্রশ্ন তোলেন, কী প্রমাণ আছে বিএনপির কাছে যে এ ঘটনার সঙ্গে আওয়ামী লীগ জড়িত।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: