জাতীয়

নির্বাচনবিরোধী বাজেট দিলেন অর্থমন্ত্রী: হানিফ

মাহবুবউল আলম হানিফ
মাহবুবউল আলম হানিফ

২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে জাতীয় সংসদে সরকারি দলের সদস্যদের তোপের মুখে পড়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। অর্থমন্ত্রী নির্বাচন বিরোধী বাজেট দিয়েছেন- বলে মন্তব্য আওয়ামী লীগের সংসদ সদস্য ও দলের যুগ্ম সাধারণ সম্পদাক মাহবুবউল আলম হানিফ।

সোমবার দুপুরে জাতীয় সংসদে, ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে অর্থমন্ত্রীর সমালোচনা করেন সরকারি দলের সাংসদরা।

দলের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমও অর্থমন্ত্রীর তীব্র সমালোচনা করে বলেন, জনগণের সাড়ে তিনশ' প্রতিনিধিই ঠিক করবে বাজেটে কোনটা থাকবে, কোনটা থাকবে না।

ব্যাংক আমানতের ওপর আবগারি শুল্ক বাড়ানোয় অর্থমন্ত্রীর সমালোচনা করে তা বাতিলের দাবি জানান কুষ্টিয়া-৩ এর আওয়ামী লীগের সংসদ সদস্য ও দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

সরকারি দলের সিনিয়র সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, অর্থমন্ত্রী বিশ্বব্যাংক, আইএমএফের কথায় আবগারি শুল্ক বসাতে চাইছেন। তবে এটা করতে দেয়া যাবে না। আরো বলেন, সংসদে জনগণের সাড়ে তিনশ' প্রতিনিধি ঠিক করবে জনগণের কল্যাণে কোনটা থাকবে, কোনটা থাকবে না।

প্রস্তাবিত বাজেট নিয়ে অর্থমন্ত্রীর সমালোচনা করে, সাংসদ জাসদ নেতা মইনুদ্দীন খান বাদল বলেন, এই বাজেটের প্রধান দুর্বলতা অগ্রাধিকার নির্ধারণ করতে না পারা। প্রধান দুই নগরী ঢাকা ও চট্টগ্রামকে জলাবদ্ধতা থেকে বাঁচাতে না পারলে বিদেশী বিনিয়োগকারীরা দেশে নতুন কোন বিনিয়োগ করতে চাইবেন না বলে মন্তব্য করেন বাদল।

এদিকে, বিদ্যুৎ সংকটের কথা বলতে গিয়ে প্রস্তাবিত ১৫ শতাংশ ভ্যাট আবাসন খাতে আরোপ না করার দাবি জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ