জাতীয়

অনলাইন গণমাধ্যম নীতিমালার খসড়া অনুমোদন

মন্ত্রিসভা
মন্ত্রিসভা

বেতার, টেলিভিশনের মতো অনলাইন সংবাদ মাধ্যমকেও সম্প্রচার কমিশনের অধীনে এনে নীতিমালার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

নীতিমালাটি চূড়ান্ত হলে ইন্টারনেটের মাধ্যমে প্রচারিত, প্রকাশিত কোনও সংবাদ মাধ্যম নিবন্ধন ছাড়া চালু করা যাবেনা। চূড়ান্ত নীতিমালায় শাস্তিসহ নানা বিধিনিষেধও যোগ হচ্ছে। এছাড়া কৃষি কাজে ভূ-গর্ভস্ত পানি ব্যবস্থাপনা আইনের খসড়ায়ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

জাতীয় সংসদ সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকের শুরুতেই চট্টগ্রামসহ পার্বত্য জেলায় পাহাড় ধসে এবং লন্ডনে অগ্নিকান্ডে নিহতদের প্রতি শোক প্রস্তাব করে মন্ত্রিসভা।

এরপর নিয়মিত আলোচনায় মোট আটটি বিষয়ের মধ্যে এবার জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭ এর প্রস্তাবে অনুমোদন দেয়া হয়। ওই নীতিমালায় ইন্টারনেটের মাধ্যমে যেকোনও সংবাদ পত্র, টেলিভিশন, স্থিরচিত্র সব ধরনের গণমাধ্যম চালুর আগে জাতীয় সম্প্রচার কমিশনের নিবন্ধন নেওয়ার বাধ্যবাধকতা রাখা হয়েছে।

একইসঙ্গে ওইসব গণমাধ্যম যদি মিথ্যা, ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্মান হানিকর সংবাদ প্রচার, প্রকাশ করে আর তা যদি প্রমাণিত হয় তাহলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি সম্প্রচার কমিশনের কাছে অভিযোগ করতে পারবে। বৈঠক শেষে ব্রিফিং এ এসব তথ্য তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব।

নিবন্ধন ফি কিংবা অপরাধের শাস্তির বিধি বিধানসহ অনলাইন গণমাধ্যমকে সব বিষয়ে জাতীয় সম্প্রচার কমিশন নিয়ন্ত্রণ করবে।

এছাড়া কৃষিকাজে ভূ-গর্ভস্ত পানি ব্যবহারে এ সংক্রান্ত আইনের খসড়ায়ও মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। এর ফলে কৃষি কাজে ভূ-গর্ভস্ত পানি ব্যবহার করতে হলে কৃষকদের উপজেলা সেচ পরিষদ থেকে নিবন্ধন করতে হবে। নিবন্ধন না নিয়ে সেচকাজ করলে ১০ হাজার টাকা জরিমানা আর ৭ দিনের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।

এছাড়া বাংলাদেশ চিনি আইন ২০১৭ এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ ও চাকুরি সংক্রান্ত একটি বিধিমালা সংশোধনের প্রস্তাবেও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ