জাতীয়

ঈদে অতিরিক্ত ভাড়া-যাত্রী হয়রানির অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা

মাসুদুর রহমান
মাসুদুর রহমান

ঈদে অতিরিক্ত বাসভাড়া আদায় ও যাত্রী হয়রানির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ শাখার উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান।

মঙ্গলবার ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিতদের তিনি এ কথা বলেন।

মাসুদুর রহমান বলেন, সড়ক পথে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে অযথা কোনো বাস তল্লাসী এবং যানজট নিরসনেও সমন্বিত ব্যবস্থা নেয়া হবে।

আর বাস মালিক সমিতির পক্ষ থেকে বলা হয়, কোনোভাবেই নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায় করা যাবে না। আর যাত্রীদের যে কোনো হয়রানি করা হলে বাস মালিক ও শ্রমিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এবার ঈদ যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে এক সঙ্গে কাজ করবেন তারা বলেন সংশ্লিষ্টরা।

এদিকে, প্রতি বছর ঈদের সময় অর্ধকোটিরও বেশ মানুষ একই সময় রাজধানী ছাড়েন আর সারাদেশে এ সময়ে আন্তঃজেলায় যাতায়াত করেন কয়েক কোটি মানুষ। যাতায়াতে সড়ক পথকেই প্রাধান্য দেন তারা।

ঈদে সবচেয়ে বেশি মানুষ রাজধানী ছেড়ে ঘরমুখি হন আর এ সময় বাসের টিকিটের চাহিদা থাকে প্রচুর। তাই এ সুযোগে কিছু অসাধু বাস মালিক টিকিটের দাম বাড়িয়ে দেন। তবে এবার টিকিটের দাম যাতে বাড়তে না পারে, সেজন্য কড়া নজরদারী রাখা হবে বলে জানিয়েছে পুলিশ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ