সৌদিআরবের রিয়াদে একটি মার্কেটে আগুন লেগে দুইশরও বেশি দোকান পুড়ে গেছে—এগুলোর বেশিরভাগের মালিকই বাংলাদেশি।
মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ‘বাথা মার্কেট’ আগুন লাগে।
ওই মার্কেটের একটি প্রতিষ্ঠানের কর্মী বাংলাদেশি হাসান তালুকদার বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসার পর ফায়ার সার্ভিসের কর্মকর্তারা কাউকে কাছাকাছি যেতে দেননি।
হাসানের বাসা ঘটনাস্থল থেকে ১০০ মিটার দূরে বাথা রোচাচী ভবনে।
তিনি আরো বলেন, প্রায় দুই ঘন্টা পর রাত সাড়ে ৮টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।
ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা না গেলেও বৈদ্যুতিক গোলযোগ থেকে এর সূত্রপাত হতে পারে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: