বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনে পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস।
বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে এক ভিডিও বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মানবিক আচরণ ও সুস্থ দেহের জন্য যোগ একটি পরিপূর্ণ ব্যায়াম উল্লেখ করে যোগ চর্চার প্রতি গুরুত্ব দেন এর চর্চাকারীরা।
সুস্থ মনের জন্য প্রয়োজন সুস্থ দেহের—আর এজন্য যোগাসন চর্চার কোনো বিকল্প নেই বলে জানান জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বিরেন শিকদার বলেন, অন্যান্য দেশের মতো এদেশেও যোগাসন চর্চার জন্য তার মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।
পরে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিশেষ যোগব্যায়াম প্রদর্শন করা হয়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: