জাতীয়

বিদ্যুত উৎপাদন ক্ষমতা বেড়েছে ৮,৩৪০ মেগাওয়াট, সংসদে প্রধানমন্ত্রী

শেখ হাসিনা
শেখ হাসিনা

দেশে মোট ১৩ হাজার ৫৯৬ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন যেসব বিদ্যুৎকেন্দ্র স্থাপিত হয়েছে তার মধ্যে শুধু গত ৮ বছরে আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুতের উৎপাদন ক্ষমতা বেড়েছে ৮ হাজার ৩৪০ মেগাওয়াট। জাতীয় সংসদে বুধবার এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

টেবিলে উত্থাপিত প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরপর্বে আরেক প্রশ্নের জবাবে দেশে ১৪টি বেসরকারি অর্থনৈতিক অঞ্চলের লাইসেন্স দেওয়া হয়েছে বলেও জানানো হয়।

দেশের মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার ৬১ শতাংশই অর্জিত হয়েছে ২০০৯ থেকে এ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের সময়ে- সংসদকে একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে, নির্ধারিত প্রশ্নোত্তরে বিদ্যুৎ উৎপাদন পরিস্থিতির সর্বশেষ তথ্য তুলে ধরেন প্রধানমন্ত্রী।

বিদ্যুতের চাহিদা পূরণের লক্ষ্যে নেওয়া সরকারের পরিকল্পনার অগ্রগতি তুলে ধরেন প্রধানমন্ত্রী। জানান, বর্তমানে সরকারি ও বেসরকারি খাতে মোট ১১ হাজার ৩৬৩ মেগাওয়াট ক্ষমতার ৩৪টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণাধীন রয়েছে। আগামী জুলাইয়ে ভারত থেকে আরো পাঁচশ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।

আরেক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, দেশে শিল্প বিকাশ ও বিনিয়োগ বাড়াতে ১৪টি বেসরকারি অর্থনৈতিক অঞ্চলের লাইসেন্স দেওয়া হয়েছে। এর মধ্যে ৪টি চূড়ান্ত ও ১০টিকে প্রি-কোয়ালিফিকেশন লাইসেন্স পেয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ