হাজার রাতের চেয়ে শ্রেষ্ঠ পবিত্র লাইলাতুল কদর আজ- বৃহস্পতিবার।
মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে সারারাত কাটাবে ধর্মপ্রাণ মুসলমানদের।
মহিমান্বিত এই রজনীতে পবিত্র কোরআন নাজিল হয়। এই রাতের মহিমা বর্ণনা করতে গিয়ে কোরআন শরিফে বলা আছে, হাজার মাসের চেয়ে সর্বোত্তম এই রাত।
এ রজনীতে আল্লাহ তায়ালা তার অশেষ রহমত, বরকত ও ক্ষমার ভাণ্ডার অবারিত করে দেন। এ রাতের ফজিলত ও তাৎপর্য অপরিসীম।
শবে কদরে সারাদেশে বিভিন্নস্থানে ওয়াজ, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররামসহ সব মসজিদে বিশেষ দোয়ারও আয়োজন করা হয়েছে।
এদিকে, শবে কদর উপলক্ষে আলাদা আলাদা বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাণীতে তারা দেশ, জাতিসহ গোটা বিশ্বের মঙ্গল কামনা করেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: