ট্রেনে দ্বিতীয় দিনের- বৃহস্পতিবারের মতো বাড়ির দিকে ছুটছেন ঘরমুখো নগরবাসী।
সকালে কমলাপুর স্টেশনে ভিড় না থাকায় বেশ স্বাচ্ছন্দেই ভ্রমন করছেন যাত্রীরা। সিডিউল অনুযায়ী ছেড়ে গিয়েছে প্রত্যেকটি রুটের ট্রেনের।
যাত্রী বলেন, ভীড় এড়াতেই একটু আগে ঢাকা ছাড়ছেন তারা।
স্টেশন ম্যানেজার সীতাংশু চক্রবর্তী বলেন, দুটি বিশেষ ট্রেনসহ মোট ৬৮টি ট্রেন ছাড়বে কমলাপুর, যাতে করে একলাখের মতো যাত্রী বহন করবে রেলওয়ে।
ঈদ যাত্রা শুরু হয়েছে এক দিন আগে। তবে প্রথমদিনের মত রাজধানীর কমলাপুর স্টেশনে বৃহস্পতিবার সকালে তেমন ভিড় ছিল না।
সকাল থেকে সময়মত বিভিন্ন গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাচ্ছে ট্রেনগুলো।
ভিড় নেই তাই স্বস্তিতে যাত্রীরা। কোনো ধরনের বিড়ম্বনায়ও পড়তে হয়নি তাদের। স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই এই যাত্রা।
কমলাপুরের স্টেশন ম্যানেজার বলেন, বিশেষ কোনো বিপর্যয় না ঘটলে ট্রেন সিডিউল অনুযায়ীই চলবে।