প্রস্তাবিত ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে ব্যাংক আমানতের ওপর ৫ লাখ টাকা পর্যন্ত আবগারি শুল্কমুক্ত রাখার দাবি জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বৃহস্পতিবার সংসদ অধিবেশনে অর্থমন্ত্রীর প্রতি তিনি এ আহ্বান জানান।
৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক আমানত আবগারি শুল্কমুক্ত রাখার আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, এতে করে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণি সুবিধা পাবে। বাজেট ভ্যাট আইন, আবগারি শুল্ক ও সঞ্চয়পত্রের সুদ এ ৩টি বিষয় নিয়েই শুধু নয়।
তবে এ ৩টি বিষয় পুনর্বিবেচনার বিষয়ে গুরুত্ব দেন ইনু।
অর্থমন্ত্রীর সমালোচনাকারীদের উদ্দেশে তিনি বলেন, অর্থনীতির চাকাকে সফল বলবেন আর অর্থমন্ত্রীকে ব্যর্থ বলবেন এটা ঠিক নয়।
বাজেটে অর্থমন্ত্রীর দক্ষতার কারণেই ২০০৯ সাল থেকে দেশে উন্নয়নের সফলতা অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেন ইনু।
এর আগে স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সকাল ১১টার দিকে সংসদ অধিবেশন শুরু হয়।