জাতীয়

ঈদযাত্রা: মহাসড়কে থেমে থেমে চলছে যানবাহন

মহাসড়কে থেমে থেমে চলছে যানবাহন
মহাসড়কে থেমে থেমে চলছে যানবাহন

খুব বেশি যানজট না থাকলেও ঈদে যাত্রীবাহী গাড়ির চাপে ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-আরিচা মহাসড়কে থেমে থেমে চলছে যানবাহন। তবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তেমন একটা যানজট নেই। বেশ স্বাচ্ছন্দেই বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ।

এদিকে, দক্ষিণাঞ্চলমুখী মানুষের ঢল নেমেছে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে। সেখানে পারাপারের অপেক্ষায় রয়েছে সাতশরও বেশি যানবাহন। যাত্রাপথে ঘন্টার পর ঘন্টা ফেরিঘাটে অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের।

ঈদে যাত্রীবাহি গাড়ির চাপ বেশি হওয়ায় গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-আরিচা মহাসড়কের কয়েকটি পয়েন্টে থেমে থেমে চলছে যানবাহন। হাইওয়ে পুলিশ জানিয়েছে, সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা, কালিয়াকৈর ও খাড়াজোড়া এলাকায় গাড়ির চাপ বাড়তে থাকে।

এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও কালিয়াকৈর অংশে থেমে থেমে চলছে যানবাহন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা এলাকাতেও একই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

এদিকে, সিট না পেয়ে অনেকেই বাসের ছাদে ও ট্রাক-পিকআপ ভ্যানে এবং হালকা যানবাহনে চড়ে গন্তব্যে যাচ্ছেন। এতে বাড়তি ভাড়াও গুণতে হচ্ছে যাত্রীদের।

যানজট নিরসনে কন্ট্রোল রুম ও চেকপোস্ট বসানো হয়েছে। ঈদের দিন পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করবে পুলিশ।

অন্যদিকে, ভোর থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। ঘাটে পারাপারের অপেক্ষায় আছে সাতশরও বেশি যানবাহন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দীর্ঘ হচ্ছে যানবাহনের সাড়ি। পারাপারের জন্য যাত্রীবাহি যানবাহনকে আগে প্রাধান্য দেয়া হচ্ছে।

শিমুলিয়া-কাঠালবাড়ি রুটে ১৮টি ফেরি চলাচল করছে। এদিকে, লঞ্চ ও স্পিডবোটেও যাত্রীদের উপচে পড়া ভিড়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ