জাতীয়

ঈদগাহে জায়নামাজ ছাড়া অন্য কিছু নয়: বেনজির

বেনজির আহমেদ
বেনজির আহমেদ

নিরাপত্তার স্বার্থে ঈদের জামাতে মুসল্লিদের জায়নামাজ ছাড়া অন্য কিছু না আনার অনুরোধ জানিয়েছে র্যা পিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজির আহমেদ। শুক্রবার সকালে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বেনজির আহমেদ বলেন, দেশে কোনো ধরনের জঙ্গি হামলার আশঙ্কা নেই। জঙ্গিদের হামলার সক্ষমতা নেই, তারপরও এ বিষয়ে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই।

তিনি বলেন, নগরবাসীকে ঈদ জামাতে জায়নামাজ ছাড়া আর কিছু না আনার অনুরোধ জানানো হয়েছে। এবার রাজধানীতে জাতীয় ঈদগাহ ময়দানসহ ৪১০টি স্থানে এবার ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঈদ জামাতের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে র্যা ব সদস্যরা।

সোলাকিয়া ঈদ জামাতের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান র‌্যাবের মহাপরিচালক।

তিনি আরো বলেন, জঙ্গিদের কোনো ধরনের হামলা করার শক্তি নেই। তবে জঙ্গিদের বিষয়ে সতর্ক থাকতে হবে। ১৬০ জন জঙ্গি গ্রেপ্তার হওয়ার পাশাপাশি ৮ জঙ্গি বন্ধুকযুদ্ধে নিহত হয়েছে, যাদের মধ্যে জঙ্গি নেতারাও ছিল।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ