জাতীয়

যানজট কম, যাত্রার মান এবারে ভাল-ভোগান্তি কম: কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

আগেকার যে কোনো সময়ের চেয়ে মহাসড়কে যাত্রার মান এবারে ভাল, ভোগান্তি কম, ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে চলাচলে চন্দ্রায় যে দীর্ঘ জট লেগে থাকত গত ১০ বছরের চেয়ে এবার সেটা সহনীয় বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের।

শনিবার সকালে গাবতলী বাস টার্মিনালে ঈদযাত্রা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, বিগত বছরগুলো তুলনায় যানজট কম, গাড়ি চলছে ধীরগতিতে তবে থেমে নেই সেটা সহনীয়।

তিনি আরো বলেন, আগেকার যে কোনো সময়ের চেয়ে মহাসড়কে যাত্রার মান ভাল ভোগান্তি কম।

বিভিন্ন কাউন্টারে গিয়ে যাত্রী ও ব্যবস্থাপকদের সঙ্গে কথা বলেন এবং ঈদযাত্রার খোঁজখবর নেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, এ কথাটা একবারও বলব না যে, যাত্রীরা পুরোপুরিভাগে ভোগান্তিহীনভাবে যাত্রা করছেন, ঢাকা থেকে ৮০ লাখ মানুষ গ্রামে যাচ্ছেন ঈদ করতে দুর্ভোগ সহনীয় পর্যায়ে রাখার কথা বলেছি এবং তা পেরেছি আশা করি।

এর মধ্যে ভোরে রংপুরে সড়ক দুর্ঘটনায় ১৭ জন মারা গেছেন তারা সবাই ট্রাকে করে বাড়ি ফিরছিলেন।

এ দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করে সড়ক পরিবহনমন্ত্রী কাদের বলেন, এটা খুবই দুঃখজনক ঘটনা—এজন্য আমি চালকদের আরো সতর্কভাবে গাড়ি চালানোর জন্য বলব। আর যাত্রীদের উদ্দেশ্যে বলব, জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দেবেন না।

অসতর্কতাই দায়ী, আর পণ্যবাহী ট্রাকে কেন যাত্রী পরিবহন করা হচ্ছে তা খতিয়ে দেখা হবে বলেও জানান সড়ক পরিবহনমন্ত্রী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ