জাতীয়

জাতীয় ঈদগাহে থাকবে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা: কমিশনার

 আছাদুজ্জামান মিয়া
আছাদুজ্জামান মিয়া

ঈদের জামাতে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দান ঘিরে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া।

শনিবার সকালে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এবারের ঈদে রাজধানীজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, জাতীয় ঈদগাহ ময়দানের এক কিলোমিটার এলাকাজুড়ে নিরাপত্তা বলয় থাকবে।

আধা কিলোমিটারের মধ্যে পুলিশের তল্লাশি চৌকি থাকবে—এছাড়া জামাতে আগত মুসল্লিরা কোনো প্রকার ভ্যানিটি ব্যাগ, লাগেজ, ছুরি, কাঁচি, দাহ্য পদার্থ বহন করতে পারবেন না।

ঈদগাহ ময়দানে কাউন্টার টেররিজম ইউনিট ও সোয়াতের সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত থাকবে বলেও জানান কমিশনার।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ