প্রিয়জনের সঙ্গে ঈদ করতে শনিবার ভোর থেকেই ঘরমুখো মানুষের পদচারণায় মুখর রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন।
কানায় কানায় পূর্ণ হয়ে স্টেশন ছেড়ে যাচ্ছে ট্রেনগুলো। ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে অনেকেই উঠে যাচ্ছেন ছাদে।
প্রিয় মানুষগুলোর সান্নিধ্যে ঈদ আনন্দ ভাগাভাগিই এই কষ্টের প্রাপ্তি বলে জানান নগরবাসী।
কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে শনিবার সকাল থেকে প্রায় ১৬টি ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। এর আগে থেকেই যাত্রীরা এসে ভিড় করতে থাকেন স্টেশনে।
ট্রেনে সিট পাওয়া যাত্রীদের মাঝেও ছিলো ঈদ-আনন্দের ছটা।
তবে, ট্রেনের ভিতরে জায়গা না পেয়ে জীবনে ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে চড়ে বাড়ি ফিরছেন অনেকে।
নির্ধারিত সময়ের চেয়ে দশ ২০ মিনিট দেরি হলেও ট্রেনে কোনো শিডিউল বিপর্যয় নেই বলে জানান কর্তৃপক্ষ।
অতিরিক্ত যাত্রীর চাপের কারণেই ট্রেন ছাড়তে কিছুটা দেরি হচ্ছে বলেও জানান তারা।