জাতীয়

ঈদ যাত্রায় তেমন ভিড় নেই বাস টার্মিনালে—মিলছে টিকিটও

 ঈদ যাত্রায় তেমন ভিড় নেই বাস টার্মিনালে—মিলছে টিকিটও
ঈদ যাত্রায় তেমন ভিড় নেই বাস টার্মিনালে—মিলছে টিকিটও

ট্রেনের মতো ততটা ভিড় নেই বাসটার্মিনালে। মিলছে টিকিটও।

তবে গাবতলীতে কৃত্রিম সংকট তৈরি করে বেশি ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে কোনো কোনো যাত্রীর।

এদিকে এবার ঈদে ঘরেফেরা মানুষের ভোগান্তি হচ্ছে না বলে জানিয়েছেন, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল পরিদর্শন শেষে তিনি একথা বলেন। মহাসড়কে চালকদের সর্তকতার সহিত গাড়ি চালানোর পরামর্শ দেন তিনি। অতিরিক্ত ভাড়া না নেয়ার জন্যও বাস মালিকদের অনুরোধও জানান ওবায়দুল কাদের।

শনিবার রাজধানীর আন্তঃজেলা বাস টার্মিনালে ঈদে ঘরেফেরা মানুষের উপচে পড়া ভিড় নেই তেমন। যেটুকু রয়েছে তাতে যথা সময়ে টার্মিনালে এসে আগাম টিকিট না কেটেও টিকিট পাচ্ছেন যাত্রীরা। নেই তেমন কোনো অভিযোগ।

স্বস্তি নিয়ে বাড়ি যেতে পারার কথাই জানান অধিকাংশ যাত্রীরা।

তবে সামান্য হলেও অতিরিক্ত ভাড়া ও কৃত্রিম টিকেট সংকট সৃষ্টির অভিযোগ করেছেন কয়েকজন যাত্রী।

তবে তা মানতে রাজি নন কাউন্টারে থাকা পরিবহণকর্মীরা।

ঘরমুখো মানুষের যাত্রা পরিদর্শণে শনিবার সকালে গাবতলী আসেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

পরে তিনি সাংবাদিকদের জানান অন্যান্য বারের তুলনায় যাত্রীদের ভোগান্তি কম হচ্ছে।

মহাসড়কে চালকদের সর্তকতার সহিত গাড়ি চালানো ও অতিরিক্ত ভাড়া না নেয়ার জন্য বাস মালিকদের অনুরোধও জানান মন্ত্রী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ