জাতীয়

ঈদ যাত্রায় আজও ঘর ছাড়ছে ঘরমুখো মানুষ

ঈদ যাত্রায় আজও ঘর ছাড়ছে ঘরমুখো মানুষ
ঈদ যাত্রায় আজও ঘর ছাড়ছে ঘরমুখো মানুষ

ঈদ যাত্রায় রোববার রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ—তবে, মহাসড়কে যানবাহন সঙ্কট বিরম্বনায় পড়েছেন ঘরমুখো অনেক যাত্রী। এছাড়া, বাড়তি ভাড়াও গুণতে হচ্ছে যাত্রীদের।

এদিকে, যাত্রীবাহী গাড়ির চাপে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থেমে থেমে চলছে যানবাহন। যানজট নেই ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-আরিচা মহাসড়কে। তবে প্রতিটি মহাসড়কে রয়েছে অতিরিক্ত গাড়ির চাপ।

এদিকে, আজও দক্ষিণ-পশ্চিমাঞ্চলমুখী মানুষের ঢল নেমেছে শিমুলিয়া-কাঁঠালবাড়ি এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটে। সেখানে পারাপারের অপেক্ষায় রয়েছে চারশোরও বেশি যানবাহন।

প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরছেন লাখো মানুষ। ঈদ যাত্রায় গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরের গোড়াই থেকে জামুর্কী পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার এলাকায় সকাল থেকেই বাড়তে থাকে যানবাহনের চাপ।

খুব ধীরগতিতে মহাসড়কের এই অংশ গাড়ি চলছে। জানা গেছে, সকালে মহাসড়কের শুভুল্লা ও কদিমধল্লা হতে দুটি ট্রাক বিকল হয়ে পড়লে যান চলাচলে বিঘ্ন ঘটে। এতে কিছুটা যানজট সৃষ্টি হয়।

তবে, শেষ মুহূর্তে ঈদে ঘরমুখো মানুষের ভিড় বাড়ছে। অনেকে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ যারা গত কয়েকদিনে বাড়ি যেতে পারেননি এখন তারা একযোগে বাড়ি ফিরতে শুরু করেছেন। মহাসড়কে যানবাহন সঙ্কট বিড়ম্বনায় পড়েছেন ঘরমুখো অনেক যাত্রী। অনেকে ঝুঁকি নিয়েই বাসের ছাদে এবং ট্রাক, পিকআপ ভ্যান ও হালকা যানবাহনে চড়ে যাচ্ছেন দূর-দূরান্তে। এতে বাড়তি ভাড়াও গুণতে হচ্ছে তাদের।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলা টোল প্লাজা এলাকাতেও এমনই যানজট। এ সড়কে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে শুক্রবার রাত থেকে বন্ধ করে দেয়া হয় ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল। পুলিশের ব্যাপক তৎপরতা থাকায় সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যানজটমুক্ত রয়েছে।

সাভারের সড়ক-মহাসড়কগুলোও যানজট মুক্ত রয়েছে। ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের সাভারের অংশ স্বস্তিতেই পাড়ি দিচ্ছেন ঈদযাত্রীরা।

এদিকে, ভোর থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। ঘাটে পারাপারের অপেক্ষায় আছে চারশ' যানবাহন। কিছু পার হলেই আবারো ক্রমেই দীর্ঘ হয় যানবাহনের সারি। পারাপারের জন্য যাত্রীবাহি যানবাহনকে প্রাধান্য দেয়া হচ্ছে। শিমুলিয়া-কাঠালবাড়ি রুটে ১৮টি ফেরি চলাচল করছে। লঞ্চ ও স্পিডবোটেও যাত্রীদের উপচেপড়া ভিড়।

রাজবাড়ীর দৌলতদিয়ায় ঘরমুখো মানুষের ঢল। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ৪টি ঘাট দিয়ে ছোট বড় মিলিয়ে মোট ১৯টি ফেরি চলাচল করছে। নেই যানজট। আর, ঘাট এলাকায় যানজট নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সার্বক্ষণিক নজরদারী করছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ