দেশের আকাশে চাঁদ দেখা যাওয়ায় কাল- সোমবার পালিত হবে পবিত্র ঈদুল ফিতর।
ঈদকে সামনে রেখে জাতীয় ঈদগাহ ময়দান তৈরিসহ সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে।
রোববার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
এ বৈঠকের সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান।
ঈদ উপলক্ষে আজ থেকে শুরু হয়েছে তিন দিনের ছুটি।
জাতীয় ঈদগাহসহ রাজধানীর সব ঈদগাহ ও মসজিদগুলোতে ঈদের নামাজ আদায়ের প্রস্তুতি শেষ হয়েছে।
সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ ভবনগুলোতেও করা হয়েছে আলোকসজ্জা। কাল রাত পোহালেই ঈদ-আনন্দে মাতবে সারাদেশ।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: