মহাসড়কে কোনো ধরনের যানজট বা যাত্রী ভোগান্তি নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার রাজধানীর বিভিন্ন টার্মিনালে ঈদযাত্রায় পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।
নতুন কোনো ধরনের ইস্যু না পেয়ে বিএনপির নেতারা আবোল-তাবোল বলছেন এ মন্তব্য করেছেন তিনি।
এর আগে গতকাল সংবাদ সম্মেলন করে, ঈদযাত্রায় যাত্রী ভোগান্তির কথা উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর পদত্যাগ দাবি করেন বিএনপি নেতারা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: