জাতীয়

উচ্ছ্বাস-আনন্দ আর অনাবিল খুশির উৎসব ঈদ উল ফিতর

 উচ্ছ্বাস-আনন্দ আর অনাবিল খুশির উৎসব ঈদ উল ফিতর
উচ্ছ্বাস-আনন্দ আর অনাবিল খুশির উৎসব ঈদ উল ফিতর

ঈদের শুভেচ্ছা। আজ-সোমবার পবিত্র ঈদুল ফিতর। রমজানে দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ, উচ্ছ্বাস-আনন্দ আর অনাবিল খুশির এক উৎসব।

এদিকে, দেশবাসীকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুভেচ্ছা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও।

সকাল থেকেই বিভিন্ন মসজিদে ঈদের নামাজ আদায় করছেন মুসল্লিরা। সেজেছে রাজধানীসহ সব নগর-মহানগর। বাড়িঘরে ঈদকে ঘিরে নানা আয়োজন।

ঈদ আনন্দের, ঈদ উৎসবের; মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। রমজানে মাসব্যাপী সিয়াম সাধনার পর ঈদের আনন্দটাই তাই অন্যরকম। ঈদ আমেজ সবার মাঝে।

রোববার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে দেশ জুড়ে আজই পবিত্র ঈদ উল ফিতর পালিত হবে বলে ঘোষণা আসে।

জাতীয় ঈদগাহসহ দেশের সকল ঈদগাহ ও মসজিদগুলোতে ঈদের নামাজ শুরু হয়েছে। সকাল সাড়ে ৮টায় রাজধানীতে জাতীয় ঈদগাহে ঈদের প্র্রধান জামাত হয়। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে হয় ৫টি জামাত। সকাল ৭টা থেকে এক ঘণ্টা পর পর হয় এসব জামাত।

ঈদুল ফিতরের তাৎপর্য তুলে ধরতে গিয়ে জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের পেশ ইমাম মুফতি এহসানুল হক জিলানী বলেন, আত্মশুদ্ধির মাঝেও যে আনন্দ আছে ঈদুল ফিতরই তার প্রমাণ।

রমজান মাসের মতো বছরের বাকি সময়গুলো সঠিক পথে চলার বার্তা নিয়েই ঈদ পালনের কথা জানান ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল।

কেনাকাটা, সাজগোজের প্রস্তুতি, বাড়ি-ঘরে পারিবারিক আয়োজন তো আছেই, এর বাইরেও ঈদ উপলক্ষে সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ ভবনগুলোও সাজানো হয়েছে আলোক সজ্জায়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ