ঈদ সবার জন্য আনন্দ বয়ে আনুক এ শুভ কামনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
সোমবার সকালে গণভবনে সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ উৎসব এসেছে এটি সবার জন্য গুরুত্বপূর্ণ।
উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের আর্থ সামাজিক উন্নয়ন করাই সরকারের লক্ষ্য।
তিনি জানান, আগামী ২৮-২৯ তারিখে যে বাজেট পাস হবে, দেশের মানুষের ভাগ্যের উন্নয়নেই এ বাজেট পেশ করা হবে।
গণভবনে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রী বলেন, ঈদ সবার জীবনে আনন্দ বয়ে আনুক, এ কামনা করেন।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সকালে গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান।
পরে দলের সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ, সমাজের বিশিষ্টজনসহ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী দেশবাসী ও প্রবাসীদের ঈদের শুভেচ্ছা জানান।
সারাদেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে জানিয়ে তিনি বলেন, দেশের মানুষের আর্থ সামাজিক উন্নয়ন করাই তার সরকারের লক্ষ্য।
কয়েকদিন পরই জাতীয় বাজেট পাস করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতেই এ বাজেট।
শুভেচ্ছা বিনিময়ের সময় অনেকে নিজেদের নানা সমস্যার কথা প্রধানমন্ত্রীকে জানান।
বিভিন্ন জনের এসব সমস্যার কথা লিখে রাখতে গণভবনের কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।
পরে জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, তিন বাহিনীর প্রধান, সামরিক-বেসামরিক কর্মকর্তা ও বিদেশী কূটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী।