মানবিক মূল্যবোধ, পরমত সহিষ্ণুতা,সাম্য, মৈত্রী ও শান্তির যে বিশ্বজনীন কল্যাণকে ইসলাম ধারণ করে তার বার্তা ও আদর্শ সবার মাঝে ছড়িয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ।
সোমবার বঙ্গবভনে ঈদুল ফিতর উপলক্ষে দেশের কূটনীতিক ও বিশিষ্টজনসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এই আহ্বান জানান।
সকালে বঙ্গভবনে প্রথমে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও বিদেশি কূটনৈতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি।
পরে মন্ত্রী ও সংসদ সদস্যসহ বিভিন্ন পেশাজীবীরাও আসেন রাষ্ট্রপতির সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে।
এছাড়া তিন বাহিনী প্রধান, সামরিক-বেসামরিক কর্মকর্তা, আইনজীবী ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন রাষ্ট্রপতি।
এ সময় ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি।
ধনী-গরিব সবাইকে এক কাতারে এসে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান তিনি।