বিবিয়ানা গ্যাসক্ষেত্রে রক্ষণাবেক্ষণ কাজের জন্য গ্যাস উৎপাদন বন্ধ থাকায় সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ ‘সাময়িক’ বন্ধ রাখা হয়েছে জানিয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
বিবিয়ানা গ্যাসক্ষেত্রে রক্ষণাবেক্ষণকাজের জন্য রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলো বন্ধ রয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১২টা থেকে স্টেশনগুলো বন্ধ। আজ-বুধবার বুধবার রাত ১২টা পর্যন্ত এগুলো বন্ধ থাকবে, এতে বিদ্যুতের কোনো সমস্যা হবে না বলে জানান তিনি।
বিপু বলেন, আমরা আগে থেকেই জানানো হয়েছে, যে বিবিয়ানা গ্যাস ফিল্ডে সার্ভিসিং হবে। ঈদের আগে থেকে সবাইকে জানানো হয়েছে, পেপারেও দেয়া হয়েছে।
সে কারণেই সিএনজি ফিলিংস্টেশনগুলোতে গ্যাস দিতে সাময়িক অসুবিধা হচ্ছে—জানিয়ে তিনি বলেন, এটা বেশিক্ষণ নয় ২৪ ঘণ্টার জন্য গতরাত ১২টা থেকে আজ রাত ১২ পর্যন্ত।
ঈদের আগে এক বিজ্ঞপ্তি :
তিতাস গ্যাসের পক্ষ থেকে দেয়া ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির অধীনে থাকা সব সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা বন্ধ থাকবে। এছাড়া ২৩ জুন থেকে আগামী ৩ জুলাই পর্যন্ত তিতাস গ্যাসের আওতাভুক্ত সব সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার কথাও জানানো হয়।
রক্ষণাবেক্ষণকাজে বিবিয়ানা গ্যাসক্ষেত্র বন্ধ থাকায় ফিলিং স্টেশনগুলো বন্ধ থাকছে।
ফিলিং স্টেশন বন্ধ থাকায় গাড়িতে গ্যাস না নিতে পেরে দুর্ভোগে পড়েছেন অনেকে। তড়িঘড়ি করে গতকাল রাতেই গাড়িতে গ্যাস ভরে রেখেছেন অনেকে।