প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচনকালীন সহায়ক সরকার হবে বলে জানালের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার ঈদের পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে সহকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর ওবায়দুল কাদের সাংবাদিকদের এ কথা বলেন।
এই সরকারই নির্বাচন কমিশনকে সহায়তা করবে –এ কথা জানিয়ে মন্ত্রী বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে এভাবেই নির্বাচন পরিচালিত হয়।
নির্বাচন কমিশনের পরামর্শ অনুযায়ী সহায়ক সরকার কাজ করবে উল্লেখ করে তিনি বলেন, জনপ্রশাসন ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ও কমিশনের নির্দেশনায় পরিচালিত হবে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: