সহায়ক সরকার বলতে কিছু নেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দাবি ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
বুধবার ঈদ শেষে প্রথম কার্যদিবসে সচিবালয়ে সাংবাদিকের এ কথা বলেন তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারই নির্বাচনকালীন সহায়ক সরকারের ভূমিকা পালন করবে।
আগামী ২০১৯ সালের ২৯ জানুয়ারির আগেই শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের অধীনে এবং নির্বাচন কমিশনের কর্তৃত্বে জাতীয় সংসদ নির্বাচন হবে—এ কথা উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন, এখানে অন্য কোনো কিছু হওয়ার সুযোগ নেই, কেউ যদি নির্বাচনে না আসে তাহলে তো জোর করে আনা যাবে না।
এর আগে তিনি কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: