জাতীয়

হলি আর্টিজানে হামলা, নির্ভুল অভিযোগপত্র দেয়া হবে: কামাল

আসাদুজ্জামান খান কামাল
আসাদুজ্জামান খান কামাল

শিগগিরই রাজধানীর গুলশানে হলি আর্টিজানের ঘটনার নির্ভুল অভিযোগপত্র দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

ঈদের ছুটি শেষে বুধবার সচিবালয়ে প্রথম কর্মদিবসে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা এখানে নির্ভুল অভিযোগপত্র দেয়া হবে— কোনো ত্রুটি ছাড়া অভিযোগপত্র দেয়ার ব্যবস্থা নিচ্ছি এবং খুব শিগগির অভিযোগপত্র দিতে পারব।

গত বছরের ১ জুলাই হলি আর্টিজানে জঙ্গি হামলার বছর হতে যাচ্ছে—এ কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘সেই দিনটি আমাদের জন্য একটা টার্নিং পয়েন্ট, এ জঙ্গিরা কী চায়, কী তাদের উদ্দেশ্য, কারা তাদের আশ্রয়-প্রশ্রয়দাতা, কারা অর্থায়ন করেছে, সবকিছু সূক্ষ্মভাবে দেখা হয়েছে। সেই জন্য অভিযোগপত্র দিতে একটু সময় নেয়া হয়েছে।

উল্লেখ, গতবছর ১ জুলাই রাজধানীর গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলার ২০ জনকে হত্যা করা করে জঙ্গিরা। যাদের নয় জন ইতালির নাগরিক, সাতজন জাপানি, তিন জন বাংলাদেশি এবং একজন ভারতীয় নাগরিক। এ ছাড়া সন্ত্রাসীদের হামলায় দুজন পুলিশ কর্মকর্তা প্রাণ হারান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ