রাজধানীর গাবতলীর বৃহস্পতিবার পশুহাটে আগুনে ১৭টি পশু পুড়ে মারা গেছে।
জানা গেছে, ১৩টি গরু, ২টি ছাগল ও ২টি ভেড়া পুড়ে মারা গেছে।
মোহাম্মদপুর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মো. জামান বলেন, সকাল সাড়ে ৯টার দিকে আগুন লাগে বলে জানতে পেরেছি, নেভাতে পাঁচটি ইউনিট কাজ করেছে, দ্রুতই নেভানো সম্ভব হয়েছে। তবে পশুহাটের দোকানগুলোর সিলিং প্লাস্টিক ও দাহ্য পদার্থের হওয়ায় আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে।
তিনি আরো বলেন, সকাল ১০টা ৪ মিনিটে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কল্যাণপুর, মোহাম্মদপুর ও মিরপুরের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে যায়। আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ১১টার দিকে পুরোপুরি নেভানো হয়।
প্রাথমিকভাবে এটা বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা সিগারেটের অবশিষ্ট অংশ থেকে এ আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে— তবে এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে, কমিটির তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।
অনেক ব্যবসায়ী আজহারী করছেন। তারা বলেন, ১৩টি গরু মারা গেলেও দগ্ধ হয়েছে বহু গরু। তারা নিঃস্ব হয়ে গেছেন।