মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের ধরতে অভিযান শুরু করেছে দেশটির অভিবাসন বিভাগ।
অবৈধ শ্রমিকদের বৈধ হতে সরকারের বেধে দেয়া সাড়ে চার মাসের সময়সীমা শুক্রবার শেষ হওয়ার পর মধ্য রাত থেকে এ অভিযান শুরু হয়েছে।
অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি মুস্তাফার আলীর নেতৃত্বে আইন প্রয়োগকারী একটি দল এই অভিযান পরিচালনা করেন।
অভিযানে ২৩৯ শ্রমিককে আটক করা হয়, যার মধ্যে ৫১ জনের কোনো বৈধ কাগজ নেই। আটককৃতদের অধিকাংশই বাংলাদেশি।
এদিকে, সাড়ে চার মাসে সাময়িক কাজের অনুমতিপত্র বা ই-কার্ডের জন্য এক লাখ ৫৫ হাজার ৬৮০ জন আবেদন করেন যার মধ্যে বাংলাদেশিদের সংখ্যা ৭১ হাজার ৯০৩ জন।
মালয়েশিয়ার অভিবাসন কর্তৃপক্ষের ধারনা অনুযায়ী ৬ লাখ অবৈধ শ্রমিকের ই-কার্ড সুবিধা নেয়ার কথা থাকলেও এখন পর্যন্ত এক লাখ ৪০ হাজার ৭৪৬ জনকে ই-কার্ড দেয়া হয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: