রবীন্দ্র-নজরুল গবেষক ও সংগীতজ্ঞ অধ্যাপক ড. করুণাময় গোস্বামী আর নেই।
শুক্রবার গতকাল মধ্যরাতে রাজধানীর বারিধারা ডিওএইচএসের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৪ বছর।
পাবিবারিক সূত্রে জানা যায়, মধ্যরাতে বাথরুমে গিয়ে পড়ে যান তিনি। পরে রাজধানীর ইউনাটেড হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
হৃদরোগে আক্রান্ত হয়ে করুণাময় গোস্বামীর মৃত্যু হয়েছে বলে ধারনা করেন চিকিৎসকরা। তার মরদেহ সমরিতা হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
আমেরিকা ও কানাডা থেকে সন্তানরা ফিরলে শেষকৃত্যের ব্যাপারে সিদ্ধান্ত হবে।
ড. করুণাময়ের উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে- রবীন্দ্রসংগীত পরিক্রমা, নজরুল সংগীত প্রসঙ্গ, বাংলা গানের বিবর্তন, বাংলা গানের কথা ও দ্য আর্ট অফ টেগোরস সং। তিনি একুশে পদক, বাংলা একাডেমি পুরষ্কার ও রবীন্দ্র পুরষ্কার লাভ করেন।