জঙ্গিদের সব নেটওয়ার্ক ভেঙ্গে দেয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক। রোববার দুপুরে রাজধানীতে পুলিশ সদর দপ্তরে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ফলে এখন আর কোনো বড় ধরনের হামলার সক্ষমতা জঙ্গিদের নেই বলেও জানান একেএম শহীদুল হক।
জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির কথা আবারো উল্লেখ করে আইজিপি বলেন, বাচ্চুসহ নব্য জেএমবির শীর্ষ জঙ্গিদের শিগগিরই গ্রেপ্তার করা হবে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।
এছাড়া জঙ্গিবাদ দমনে গোটা জাতিকে এগিয়ে আসকার আহ্বান জানান তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: