জাতীয়

সংবিধান অনুযায়ী সেনা মোতায়েন করবে ইসি: ওবায়দুল

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংবিধান অনুযায়ী সেনা মোতায়েন করবে নির্বাচন কমিশন (ইসি)— জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার সকালে সচিবালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সেনা মোতায়েন সংক্রান্ত দাবির পরিপ্রেক্ষিতে তিনি এ কথা বলেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেনা মোতায়েনের জন্য সম্প্রতি বিএনপি চেয়ারপারসন খালেদা যে দাবি জানিয়েছেন, সে সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, সংবিধান অনুযায়ীই নির্বাচন কমিশন সেনা মোতায়েন করবে।

তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালীন অনেক নির্বাচনেও সেনা মোতায়েন করেনি। সুইস ব্যাংকে আওয়ামী লীগ নেতাদের টাকা রাখার বিষয়টির প্রমাণ নেই।

সম্প্রতি সুইসব্যাংকে আওয়ামী লীগ নেতাদের সঞ্চয় বাড়ছে বিএনপি চেয়ারপার্সনের এমন মন্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, এমন কোনও প্রমান কেউ দেখাতে পারবে না বরং বিএনপি নেতাদের অর্থই সুইস ব্যাংকে সবচেয়ে বেশি ছিল।

এছাড়া প্রটোকলের হর্ন ও লাইট প্রাইভেট গাড়িতে ব্যবহার বন্ধের পাশাপাশি রাজধানীর বাইরে মোটরবাইক, ইজিবাইক চলাচলে নিয়মনীতি মানতে বাধ্য করার বিষয়ে কিছু দিক নির্দেশনা দেন সড়ক মন্ত্রী।

এর আগে আসছে কোরবানীর ঈদের প্রস্তুতির অংশ হিসেবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সচিবালয়ে বৈঠক করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এবারের ঈদে সরকারের নানা উদ্যোগের কারণেই মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্নে হয়েছে বলে দাবি করেন তিনি।

তবে সড়ক দুর্ঘটনা ঘটার কারণ হিসেবে চালকদের সচেতনতার অভাব আর রাজনৈতিক কর্মীদের বেপোরোয়া প্রভাবকে দায়ী করেন তিনি। ভবিষ্যতে এ দুর্ঘটনা কমে আসবে বলে উল্লেখ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ